ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:০০:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৪১ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার বিকালে শহরের বার্গার ল্যাব রেস্টুরেন্টে সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস.এম. এজাজ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল আমিন জামাল, সহ- সভাপতি বাবু চন্দন পোদ্দার, যুগ্ম সম্পাদক কেএম জুয়েল, মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের এবং সৈয়দ রেজাউল ইসলাম, কৃষক দলের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতিও রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিএনপি’র প্রায়ত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সকল স্বরযন্ত্র মোকাবিলা করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে সমতা ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে অসুস্থ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

ট্যাগ :

কাশিমপুর ভূমি অফিসে অভিযান, তহশিলদারসহ সবাই সাময়িক বরখাস্ত

ঝালকাঠীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৯:০০:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬