ঢাকা প্রতিনিধি-
আজ ৩০ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই পিতার কবর জিয়ারত করেছেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার ভোরে ওয়াশিংটন থেকে ঢাকায় পৌঁছানোর পর তিনি সরাসরি রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে যান। সেখানে তিনি তার পিতা সাবেক সিনিয়র সহকারী সচিব মরহুম হরমুজ আলী এর কবরে ফুল দেন এবং আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
ড. জিয়াউদ্দিন হায়দার নিয়োগের পর প্রথম দেশে ফেরার এই ঘটনায় তাঁর পারিবারিক মূল্যবোধ ও পিতৃভক্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। তিনি পিতার আত্মার শান্তি কামনা করে বলেন, পিতার দোয়া ও আশীর্বাদ নিয়েই নতুন দায়িত্ব পালন করতে চান।
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্য খাতে অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে তাঁর নিয়োগকে স্বাস্থ্য খাতের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তাঁর এই পিতৃভক্তির দৃষ্টান্ত অনেককেই আবেগাপ্লুত করেছে। দেশে ফেরার প্রথম কাজ হিসেবে পিতার কবর জিয়ারত করা তাঁর মানবিক গুণেরই প্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ :
ড. জিয়াউদ্দিন হায়দার দেশে ফিরেই পিতার কবর জিয়ারত করলেন।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- ৩৪ পঠিত
ট্যাগ :










