ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে ঝালকাঠি এলএসডির কর্মকর্তাকে বদলি, মেহেরপুরে পদায়ন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১০৫ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি
কৃষকদের কাছ থেকে ঘুষ আদায় ও নিম্নমানের চাল সরবরাহে অনিয়মের অভিযোগের জেরে ঝালকাঠি এলএসডির সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহা. আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
৯ আগস্ট খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এর আগে গত ৬ আগস্ট কৃষকদের অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি গ্রেড-১ এলএসডি খাদ্য গুদাম পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি গুদামে সংরক্ষিত ধান ও চাল সরেজমিনে পরীক্ষা করেন। পরিদর্শনের সময় ভুক্তভোগী কৃষকরা এলএসডির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
ঝালকাঠি সদর উপজেলার কৃষক মহিদুল ইসলাম অভিযোগ করেন, “আমার কাছ থেকে প্রতি বস্তায় ১৩০ টাকা করে নিয়েছেন তিনি। তিনটি কৃষক কার্ডের বিপরীতে মোট ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। এর আগে কখনো এমন হয়নি।”
নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার আরেক কৃষক বলেন, নির্ধারিত ৪০ কেজির বদলে কৃষকদের কাছ থেকে ৪২ কেজি করে ধান নেওয়া হতো। নিম্নমানের ধানও সরকারি নির্ধারিত দামে কেনা হতো এবং অতিরিক্ত টাকা আদায় করা হতো।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “গরিব ও খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। কৃষক, শ্রমিকসহ মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুল্লাহ আল মামুনকে ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ১১ আগস্ট থেকে তাকে তাৎক্ষণিকভাবে কর্মবিমুক্ত হিসেবে গণ্য করা হবে।

ট্যাগ :

ঝালকাঠি সরকারি কলেজে নবীনবরণ: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মানুষ হওয়ার আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

দুর্নীতির অভিযোগে ঝালকাঠি এলএসডির কর্মকর্তাকে বদলি, মেহেরপুরে পদায়ন

আপডেট টাইম : ০৬:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬