স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন এলাকায় নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতুধবার (২০ আগস্ট ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটের দিকে নলছিটি পৌরসভাস্থ নলছিটি খাদ্য গোডাউনের মেইন গেটের সামনে পাকা রাস্তা থেকে অভিযান চালিয়ে মো. হাসান সরদার (২৭) নামের ওই যুবককে আটক করা হয়। তার বাবার নাম মো. নাসির সরদার। তিনি নলছিটি পৌরসভার খাসমহল গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকালে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করে নলছিটি থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় নলছিটি থানায় নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে আরও তথ্যানুসন্ধান অব্যাহত রয়েছে।
সর্বশেষ :
নলছিটিতে ইয়াবাসহ আটক এক যুবক, নিয়মিত মামলা দায়ের
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:২৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- ৯৩ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ




















