ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা সহ এক মাদক কারবারি আটক।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:০১:১০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ২৪ পঠিত

নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি পৌরসভার বৈচন্ডী গ্রাম থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ১০০ টাকাসহ আবু সালাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তার বসতঘর থেকে তাকে আটক করে। এ সময় বাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়।
আটককৃত আবু সালাম ওই গ্রামের হারুন প্যাদার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছানোয়ার হোসেন বলেন, “আবু সালাম স্থানীয়ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আবু সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এলাকায় মাদকের চোরাচালান ও বিক্রি রোধে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

নলছিটিতে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা সহ এক মাদক কারবারি আটক।

আপডেট টাইম : ০৬:০১:১০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬