ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণা শুরু: হাতপাখা প্রতীকের বিশাল মিছিল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২১ পঠিত

নলছিটি প্রতিনিধি: ২৫ জানুয়ারী ২০২৬।

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী প্রচারণা জোরেশোরে শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আজ (রবিবার) আসর নামাজের পর হাতপাখা প্রতীক এর পক্ষে বের হয়েছে বিশাল নির্বাচনী মিছিল।
মিছিলটি নলছিটি শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এতে অংশ নেন ইসলামী আন্দোলনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ। হাতে হাতপাখা, দলীয় পতাকা ও ব্যানার নিয়ে কর্মীরা উচ্চস্বরে স্লোগান দেন।
মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব ডা. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। তিনি বলেন, “হাতপাখা প্রতীকের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা হিন্দু-মুসলিম নয়, সকলকে মানুষ হিসেবে দেখব। দুর্নীতি, সন্ত্রাস ও অন্যায়মুক্ত একটি সমাজ গড়ে তুলব। জনগণের ভোটে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।”
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন দলের জেলা ও উপজেলা সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, নলছিটি ও ঝালকাঠি সদরে হাতপাখা প্রতীকের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে। প্রচারণার প্রথম দিনেই এই বিশাল মিছিলে সাড়া পড়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসন (ঝালকাঠি সদর ও নলছিটি) থেকে ডা. সিরাজুল ইসলাম সিরাজী হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী দিনগুলোতে প্রচারণা আরও ব্যাপকভাবে চালানো হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ডাঃ জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ‘সেভ বাংলাদেশ’ ব্যানারে ওয়াশিংটন ডিসি অঞ্চলের প্রবাসীদের মিলনমেলা।

নলছিটিতে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণা শুরু: হাতপাখা প্রতীকের বিশাল মিছিল

আপডেট টাইম : ০৭:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬