ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে এসএসসি ২০২৬, নকলমুক্ত সুন্দর পরিবেশে চলছে পরীক্ষা।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:২১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৪০ পঠিত

নলছিটি, প্রতিনিধি-
এবারের এসএসসি পরীক্ষায় নলছিটিতে এক অনন্য সুন্দর ও নকলমুক্ত পরিবেশ তৈরি হয়েছে। স্বাধীনতার পর এমন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পাবলিক পরীক্ষার পরিবেশ এখানে আর দেখা যায়নি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নলছিটিতে মোট ১১টি কেন্দ্রে এসএসসি ২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৭টি জেনারেল শাখা, ২টি ভোকেশনাল এবং ২টি মাদরাসা কেন্দ্র রয়েছে। মোট ১৮০০ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করছে।
কেন্দ্র সচিব মোঃ আলমগীর হোসেন ও হল সুপার সজল কুমার চক্রবর্ত্তী জানান, “স্বাধীনতার পর এত সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরীক্ষার পরিবেশ এর আগে কখনো হয়নি। নকল একেবারে মুক্ত এবং অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা চলছে। শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলনের নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে। প্রতিটি হলে সিসি ক্যামেরা দিয়ে কঠোর নজরদারি চলছে।”
তারা আরও বলেন, “বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও বিএনপি সরকারের আমলে এ ধরনের সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ সম্ভব হয়েছে। এখানে প্রকৃত মেধার মূল্যায়ন হচ্ছে।”
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া:
পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর ও কঠোর। নকলের ভয় ছাড়াই মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পারছেন তারা।
অভিভাবকদের মতামত:
অভিভাবকরা বলছেন, “এ রকম স্বচ্ছ ও কঠোর পরিবেশে পরীক্ষা হলে প্রকৃত মেধাবীরা বেরিয়ে আসবে। আমরা খুবই আশাবাদী।”
নলছিটির এই সফল আয়োজন শিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা। সুষ্ঠু পরীক্ষার এই ধারা অব্যাহত থাকলে দেশের শিক্ষাব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ট্যাগ :

ঝালকাঠি সরকারি কলেজে নবীনবরণ: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মানুষ হওয়ার আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

নলছিটিতে এসএসসি ২০২৬, নকলমুক্ত সুন্দর পরিবেশে চলছে পরীক্ষা।

আপডেট টাইম : ১২:২১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬