ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৭৮ পঠিত

নলছিটি প্রতিনিধি, ১১ মে ২০২৬,
ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ‘দালাল’ আখ্যায়িত করে অপমান, হেনস্তা ও অহেতুক গ্রেফতারের প্রতিবাদে সভা ও নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া)-এর নলছিটি উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, তারা চিকিৎসকদের কাছে নিত্যনতুন ঔষধের তথ্য, মাত্রা ও ব্যবহারবিধি সরবরাহ করে স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ তাদেরকে বারবার ‘দালাল’ বলে অপমান করা হচ্ছে।
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে অনেক প্রতিনিধিকে গ্রেফতার ও সংবাদমাধ্যমে ‘দালাল’ হিসেবে প্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
তারা বলেন, সমাধান না পেলে দেশজুড়ে সব ঔষধ কোম্পানির প্রতিনিধিরা কর্মবিরতি পালন করে ঔষধ সরবরাহ বন্ধ করে দেবেন।
তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্বরাষ্ট্র, আইন বিভাগ, সংবাদমাধ্যম ও আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের প্রকৃত ভূমিকা সম্পর্কে সঠিক তথ্য জানানো এবং সম্মান রক্ষার দাবি জানিয়েছেন।

ট্যাগ :

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বেতন-ফি আদায়ে চুক্তি স্বাক্ষর

নলছিটিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান।

আপডেট টাইম : ০৪:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬