নিজস্ব প্রতিবেক, প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬।
ঝালকাঠির নলছিটিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন অনলাইন নিউজ পোর্টাল বঙ্গবিডি নিউজ এর শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি আজ বিকাল ৪টায় নিজস্ব শাখা অফিস, হাইস্কুল রোড, নলছিটিতে অনুষ্ঠিত হয়, যেখানে কুরআনের হাফেজদের বিশেষভাবে সম্মানিত করা হয় এবং তাদের উপস্থিতিতে পোর্টালের যাত্রা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জোবায়ের হাবিব। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ তৌহিদুল আলম মান্না, নলছিটি ৪নং ওয়ার্ড পৌর বিএনপি সভাপতি নুরুজ্জামান তালুকদার, নলছিটি শিক্ষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হায়দার বাদল এবং ইকরা মডেল মাদ্রাসার পরিচালক মুফতি হামযালা নোমানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবিডি নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক মোঃ হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন পোর্টালের নির্বাহী সম্পাদক মোহাম্মদ মোহসীন, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য কুরআনের হাফেজ।
অনুষ্ঠানে বক্তারা নতুন এই নিউজ পোর্টালের মাধ্যমে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচারের প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ের খবর, শিক্ষা, ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করা হয়। কুরআনের হাফেজদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আধ্যাত্মিক ও প্রেরণাদায়ক করে তোলে।
এই উদ্বোধনের মাধ্যমে বঙ্গবিডি নিউজ পোর্টাল নলছিটি ও ঝালকাঠি অঞ্চলের সংবাদপাঠকদের জন্য একটি নতুন ও বিশ্বস্ত মাধ্যম হিসেবে যাত্রা শুরু করলো। সকলে এর সফলতা কামনা করেছেন।
রিপোর্টার 












