ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে গ্রাম আদালত বিষয়ক স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০১:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১২৭ পঠিত

নলছিটি প্রতিনিধি:
উপজেলা প্রশাসনের আয়োজনে নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি, স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় জানানো হয়, নলছিটি উপজেলায় ২০২৪ ফেব্রুয়ারী থেকে ২০২৬ এপ্রিল পর্যন্ত মামলার সংখ্যা ছিলো ৭৬০ টি, রায় বাস্তবায়ন হয় ৪৪৭ টির (৫৬%)। সমাধান করা হয় ৭৯৮ টি মমালার (পূর্বের মামলা সহ) ক্ষতিপূরণ আদায় করা হয় ১৭৬,৬২,১৬১ টাকা।
এ ধরনের সমন্বয় সভা গ্রাম পর্যায়ে দ্রুত ও সাশ্রয়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

ঝালকাঠি সরকারি কলেজে নবীনবরণ: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মানুষ হওয়ার আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

নলছিটিতে গ্রাম আদালত বিষয়ক স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত।

আপডেট টাইম : ০১:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬