নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্মার্ট বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর কর্মক্রম শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডাক্তার মোঃ ফয়সাল হোসেন ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এইচ এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মোহসীনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, নার্স, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ, কর্মক্ষম ও মেধাবী জাতি গড়তে পুষ্টি সচেতনতা অত্যন্ত জরুরি। শিশু, কিশোর, গর্ভবতী মা ও বয়স্কদের সুষম পুষ্টি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি যেমন— আলোচনা সভা, সেমিনার, পুষ্টিকর খাদ্য প্রদর্শনী ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।
এ সময় উপস্থিত অতিথিরা পুষ্টি বৈষম্য দূরীকরণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সঠিক পুষ্টি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় পুষ্টি সপ্তাহ চলবে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত।
সর্বশেষ :
নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর কর্মসূচি শুরু
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- ১২ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ













