মোহাম্মদ মোহসীন, নলছিটি প্রতিনিধি: আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নলছিটি উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি আজ ২৬ আগস্ট ২০২৬ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় নলছিটি উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এ সভার আয়োজন করে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহীদুজ্জামান সোহাগ,
নলছিটি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোহসীন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং টিকাদান কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন, টার্গেট জনগোষ্ঠীকে চিহ্নিতকরণ, সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ শে জুন ২০২৬ রবিবার সকাল ৮.০০ থেকে একযোগে প্রতি স্বাস্থ্য কমপ্লেক্স ও টিকাদান ক্যাম্পে শুরু হবে।
আয়োজকরা জানান, ক্যাম্পেইন চলাকালীন সকলের সহযোগিতায় লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
এ ধরনের সভা উপজেলায় স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।
সর্বশেষ :
নলছিটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ নিয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- ৫৪ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















