ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ পঠিত

নলছিটি প্রতিনিধি-
ঝালকাঠীর নলছিটিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত নারীর নাম ছাবিনা বেগম (৩৪)। তিনি ওই এলাকার শুক্কুর আলী হাওলাদারের মেয়ে এবং সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার।
ভোট দিতে কেন্দ্রে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে জাল ভোট দেওয়ার চেষ্টা প্রমাণিত হয়। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিক বিচার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা জজ (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) মিস মুক্তা রানী। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৭৪(৫) ধারা অনুযায়ী এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর কর্মসূচি শুরু

নলছিটিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড।

আপডেট টাইম : ১২:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬