ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ডিবির মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩৭ পঠিত

প্রতিবেদক, ঝালকাঠি |
ঝালকাঠির নলছিটি উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) রাত ৮টা ১০ মিনিটের দিকে নলছিটি থানাধীন কালিজিরা ব্রিজের পশ্চিম পাশে নতুন বাসস্ট্যান্ডের বিপরীতে আব্দুল্লাহর চায়ের দোকানের সামনে এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতেনাতে দুইজনকে আটক করেন। তাদের কাছ থেকে ১ হাজার গ্রাম (১ কেজি) গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মো. বাবুল সিকদার (৫৩), পিতা: মৃত মোসলেম সিকদার
মো. আরিফ সিকদার (২৮), পিতা: মো. ইসরাফিল সিকদার
উভয়েই ঝালকাঠি সদর উপজেলার পারকিফাইত নগর, উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃত গাঁজা জব্দ করে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এসআই মো. তারিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় নলছিটি থানায় মামলা দায়ের করেছেন।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

নলছিটিতে ডিবির মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬