ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের সম্ভাবনা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৫:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ১৩৯ পঠিত

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের একটি পুকুর থেকে আমিনুল ইসলাম বাবু তালুকদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।
শরীরের বিভিন্ন অংশে কাটা-ছেঁড়ার দাগ থাকায় এটি হত্যাকাণ্ড কি না তা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত বাবু তালুকদারের বাবার নাম আলমগীর তালুকদার। তাদের বাড়ি নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া এলাকায়।
আজ রোববার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয় রায় বাড়ির সামনে পুকুর থেকে তার লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আলামত সংগ্রহের কাজ চলছে। পরিপূর্ণ তদন্ত ছাড়া এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নিহতের পরিবারের সদস্যরা এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি জেলা হাসপাতালে পাঠানো হবে। ঘটনার সঠিক কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

নলছিটিতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের সম্ভাবনা

আপডেট টাইম : ০৫:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬