নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নুরু সরদার উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষক। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১২ মে) জলবসন্তে (চিকেনপক্স) আক্রান্ত হয়ে ওই নারী স্বামীর থেকে আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। এই সুযোগে তার শ্বশুর নুরু সরদার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ভুক্তভোগীর অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
সর্বশেষ :
নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৬:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- ৪০ পঠিত
ট্যাগ :










