ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে মাদক সন্দেহে ৩ যুবক আটক, ডোপ টেস্টে পজিটিভ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০১:৪৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৬৭ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: গত ১২ জুন রাতে ঝালকাঠির নলছিটি থানা পুলিশ মাদকের সাথে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে।
আটককৃত যুবকরা ও তাদের স্বজনরা দাবি করেছেন, তারা মাদকের সাথে কোনোভাবেই জড়িত নন। এ প্রেক্ষিতে নলছিটি থানা পুলিশ আটক তিনজনের ডোপ টেস্টের ব্যবস্থা করে ঝালকাঠি সদর হাসপাতালে। ডোপ টেস্টের রিপোর্টে তিন যুবকই মাদক সেবনের সাথে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাদক বিরোধী সচেতনতামূলক বিভিন্ন সমাবেশ ও অভিযান পরিচালনা করে আসছেন। এসব কর্মকাণ্ড ইতিমধ্যে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

ট্যাগ :

ঝালকাঠি সরকারি কলেজে নবীনবরণ: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মানুষ হওয়ার আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

নলছিটিতে মাদক সন্দেহে ৩ যুবক আটক, ডোপ টেস্টে পজিটিভ

আপডেট টাইম : ০১:৪৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬