ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ‘মামলাবাজ’ রহিম মল্লিকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩৮ পঠিত

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘড়িপয়সা এলাকায় আঃ রহিম মল্লিকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় ঘড়িপয়সা মল্লিকবাড়ির সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রহিম মল্লিক নিজেকে বিএনপির লোক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তাঁর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে।
বক্তারা বলেন, রহিম মল্লিকের বিরুদ্ধে না গেলে মিথ্যা মামলায় জড়ানো এবং মামলা প্রত্যাহারের নামে টাকা দাবি করা হয়। কথামতো না চললে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত সদস্য সচিব গিয়াস মল্লিকসহ রিয়াজ মল্লিক, আলমগীর খান, মনির মল্লিকসহ অর্ধশতাধিক ভুক্তভোগী মানববন্ধনে উপস্থিত ছিলেন। তাঁরা প্রশাসনের কাছে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে রহিম মল্লিকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

নলছিটিতে ‘মামলাবাজ’ রহিম মল্লিকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট টাইম : ১০:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬