মোহাম্মদ মোহসীন, নলছিটি প্রতিনিধি-
ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি মঞ্চের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় শহরের কুড়িপট্টি এলাকায় ওসমান হাদির শৈশবের টিনের ঘরে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ওসমান হাদির বোন মাসুমা হাদির সভাপতিত্বে মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সেলিম তালুকদার চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবি জানান এবং সরকারের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা ভারত থেকে অভিযুক্তদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
মাসুমা হাদি বলেন, “ওসমান হাদির হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয়।” তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও সুষ্ঠু বিচার না পাওয়ায় পরিবার চরম হতাশায় রয়েছে। তিনি আরও বলেন, এ বিচার না হলে জুলাই আন্দোলনের চেতনা ব্যর্থ হয়ে যাবে।
বিক্ষোভে নলছিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নেন।
সর্বশেষ :
নলছিটিতে শহীদ ওসমান হাদি স্মৃতি মঞ্চের উদ্বোধন ও বিচারের দাবিতে বিক্ষোভ।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- ৫৫ পঠিত
ট্যাগ :










