নলছিটি প্রতিনিধি-
ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষর জাল করে ২ লাখ ৭৩ হাজার ৪০৫ টাকার ভুয়া বিল-ভাউচার তৈরি করার অভিযোগে দুই শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (১০ মে) দুপুরে ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
কারাগারে যাওয়া শিক্ষকরা হলেন, ওই মাদ্রাসার কম্পিউটার শিক্ষক মো. নুরুল আমিন মুন্সী ও সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম।
মামলার বাদী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী অ্যাড. মিজানুর রহমান মুবিন জানান, গত ২০২৪ সালের ১২ আগস্ট অভিযুক্ত দুই শিক্ষক সভাপতির স্বাক্ষর জাল করে ভুয়া বিল-ভাউচার তৈরি করে রূপালী ব্যাংকের বরিশাল চক বাজার শাখায় জমা দেন। ব্যাংক কর্তৃপক্ষ সন্দেহ হলে সভাপতিকে বিষয়টি অবহিত করেন।
এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে ঝালকাঠি জেলা সিআইডির এসআই নিউটন অধিকারী তদন্ত করে অভিযোগের সত্যতা পান এবং দুই শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আজ আদালতে জামিন চাইলে বিচারক তা খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সর্বশেষ :
নলছিটিতে সভাপতির স্বাক্ষর জাল করে ভুয়া বিল: দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৬:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- ১২০ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ










