ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ দাবি ও জাল প্রতিবেদনের অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৬৬ পঠিত

নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার বজলুর রশিদের বিরুদ্ধে তদন্তের নামে ঘুষ দাবি এবং মিথ্যা প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নজরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে প্রতিপক্ষের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে তিনি থানায় অভিযোগ করার পর আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়।
ভুক্তভোগীর অভিযোগ, তদন্তকারী সার্ভেয়ার বজলুর রশিদ তদন্ত চলাকালে তাঁর কাছে অবৈধ আর্থিক সুবিধা (ঘুষ) দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে সার্ভেয়ার নিরপেক্ষ তদন্ত না করে অভিযোগকারীর স্বাক্ষর জাল করে আদালতে একটি মিথ্যা ও বিতর্কিত প্রতিবেদন দাখিল করেন। এতে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
নজরুল ইসলাম তাঁর আবেদনে বলেন, এ ধরনের অনিয়ম ন্যায়বিচার পাওয়ার পথে বড় বাধা সৃষ্টি করেছে। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত সার্ভেয়ার বজলুর রশিদের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

নলছিটিতে সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ দাবি ও জাল প্রতিবেদনের অভিযোগ

আপডেট টাইম : ১২:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬