নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তৌহিদুজ্জামান সোহাগ।
অভিজ্ঞ ও পেশাদার এই পুলিশ কর্মকর্তা এর আগে বরিশাল জেলার উজিরপুর থানায় ওসি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অপরাধ প্রতিরোধে আধুনিক কৌশল প্রয়োগ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তিনি সবসময় গুরুত্ব দিয়ে থাকেন।
নলছিটি থানায় যোগদানের পর তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, তাঁর সমৃদ্ধ কর্মজীবনের অভিজ্ঞতা নলছিটি থানার সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। নলছিটিবাসী আশা করছেন, নতুন ওসির নেতৃত্বে থানার সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং জনগণ দ্রুত ও সহজে পুলিশি সহায়তা পাবেন।
নবনিযুক্ত ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগের প্রতি নলছিটিবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সফল দায়িত্ব পালনের শুভকামনা জানানো হয়েছে।
সর্বশেষ :
নলছিটি থানার নতুন ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৭:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- ৩৪ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















