ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে এইচআইভি ঝুঁকিতে ৩৭০৭ জন, চিকিৎসায় ১৮৫ জন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২০ পঠিত

ডেস্ক রিপোর্ট :
বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এর মধ্যে নারী যৌনকর্মী, পুরুষ-পুরুষ যৌনসম্পর্কে জড়িত ব্যক্তি (এমএসএম) এবং মাদকসেবীরা প্রধান ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার অনুষ্ঠিত ‘এইচআইভি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার এবং নৈতিক স্বাস্থ্য’ শীর্ষক কর্মশালায় এ তথ্য উপস্থাপন করা হয়।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাশরুর বিন আজাদ মূল প্রবন্ধে জানান, বরিশাল সিটি এলাকায় অন্তত ৩ হাজার ৭০৭ জন এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। এর মধ্যে নারী যৌনকর্মী ১,৫০৬ জন, পুরুষ যৌনসম্পর্ককারী (এমএসএম) ১,৪৩৬ জন, মাদকসেবী: ৭৬৫ জন। তিনি আরও জানান, বরিশাল বিভাগে এ পর্যন্ত মোট ২০৫ জন এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৬ জন মারা গেছেন এবং ৪ জন অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছেন। বর্তমানে ১৮৫ জন নিয়মিত চিকিৎসা ও ফলোআপে আছেন।
চিকিৎসকরা জানান, এখনো সমাজে এইডস নিয়ে ব্যাপক ভুল ধারণা ও ভীতি রয়েছে। অনেকে মনে করেন স্পর্শ, একসাথে খাওয়া বা বসবাসের মাধ্যমে এটি ছড়ায়, যা সম্পূর্ণ ভুল। এইচআইভি মূলত অনিরাপদ যৌনসম্পর্ক ও সংক্রমিত রক্তের মাধ্যমে ছড়ায়।
ডা. মাশরুর বিন আজাদ বলেন, আধুনিক চিকিৎসায় এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করতে পারেন। নিয়মিত ওষুধ সেবনে ভাইরাসের লোড এমন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব যে সংক্রমণের ঝুঁকি থাকে না। আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবন, বিবাহ ও সন্তান জন্মদানও করতে পারেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, সামাজিক ভয়, লজ্জা ও বৈষম্যের কারণে অনেকে চিকিৎসার বাইরে থেকে যাচ্ছেন। সচেতনতা বাড়ানো, নিয়মিত পরীক্ষা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে তথ্য প্রচারের আহ্বান জানান।
কর্মশালায় হাসপাতালের উপ-পরিচালক, চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞদের পরামর্শ মতে, সচেতনতা ও সময়মতো চিকিৎসার মাধ্যমেই এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বরিশালে এইচআইভি ঝুঁকিতে ৩৭০৭ জন, চিকিৎসায় ১৮৫ জন

আপডেট টাইম : ১১:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬