ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ফিলিপাইনের মধ্যে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষায় সহযোগিতার নতুন দ্বার উন্মোচন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪১ পঠিত

আন্তর্জাতিক ডেক্স, ২১ জুলাই ২০২৬:
বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে ফিলিপাইনের Professional Regulation Commission (PRC) এবং Commission on Higher Education (CHED)-এর মধ্যে অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ফিলিপাইনের অভিজ্ঞতা ও সফল মডেলকে কাজে লাগিয়ে বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা আরও আধুনিক ও মানসম্মত করার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধি ড. জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, ফিলিপাইনের সঙ্গে এই অংশীদারিত্ব দেশের নার্সিং ও মিডওয়াইফারি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। উন্নত শিক্ষা, প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা চলবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করবে এবং জনগণের জন্য উন্নতমানের নার্সিং ও মিডওয়াইফারি সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিলিপাইন বর্তমানে বিশ্বের অন্যতম নার্সিং জনশক্তি রপ্তানিকারক দেশ হিসেবে সুপরিচিত। তাদের সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্যও বড় ধরনের সুযোগ তৈরি করবে।
উভয় পক্ষই এই সহযোগিতাকে ভবিষ্যতমুখী ও ফলপ্রসূ বলে অভিহিত করেছে।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ-ফিলিপাইনের মধ্যে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষায় সহযোগিতার নতুন দ্বার উন্মোচন

আপডেট টাইম : ১১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬