ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা-১ আসনে গণফোরাম প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৬ পঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৬

গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের প্রার্থী ডাক্তার মিজানুর রহমানের মাগুরা সদর উপজেলার শ্রীরামপুরের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণ ঘটায়।

ডাক্তার মিজানুর রহমান জানান , রাতের বেলা দুর্বৃত্তদের একটি গ্রুপ তার বাড়ির উদ্দেশ্যে দুটি ককটেল নিক্ষেপ করে। যার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে।

অন্যটি পুলিশ উদ্ধার করেছে।
এ বিষয়ে তিনি মাগুরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সময় ডাক্তার মিজানুর রহমান বাড়িতে ছিলেন না বলে জানান।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, ট্রিপল নাইন (৯৯৯) এ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

। সদর থানা পুলিশ সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে।
তিনি বলেন, মিজানুর রহমানের ঘরের বারান্দায় ককটেল সাদৃস্য বস্তু বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাগুরা-১ আসনে গণফোরাম প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬