ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মিয়া ওরফে লয়েট (২৩) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল আসামির উপস্থিতিতে এ রায় দেন।মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার পূর্ব জয়রামপুর আনোয়ার গ্রামের মনছুর আলীর মেয়ে ও জাফরপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতি আক্তার সাথী। ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন পাশ্ববর্তী জাফরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে লাভলু মিয়া ওরফে লয়েট।এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর লয়েটকে গ্রেফতার করে পুলিশ।এদিকে লয়েটের মা ও বাবা সাথীর বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকিসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।এমনকি সাথীর নামে নানা রকম কুৎসা রটাতে থাকেন।একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে বিষপান করে সাথী। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনছুর আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে লয়েটের বাবা মতিয়ার রহমান ও মা লাভলী বেগমকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করেন। যা এখনও বিচারাধীন।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) রফিক হাসনাইন বলেন, রায়ে আসামির মৃত্যুদণ্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।

ট্যাগ :
About Author Information

কাশিমপুর ভূমি অফিসে অভিযান, তহশিলদারসহ সবাই সাময়িক বরখাস্ত

রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৬:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪