ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রানাপাশায় উন্নয়নের নামে লুটপাট: বরাদ্দকৃত টাকায় পুরনো ইট দিয়ে ‘নতুন’ রাস্তা!

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৪০ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ছৈলাবুনিয়া হাড়িঘাটা এলাকায় সরকারি বরাদ্দকৃত অর্থ দিয়ে রাস্তা সংস্কারের নামে চলছে নজিরবিহীন অনিয়ম। স্থানীয়দের অভিযোগ, নতুন রাস্তা নির্মাণের কথা বলে পুরনো ভাঙা ইট ব্যবহার করে কাজ সম্পন্ন করা হয়েছে। এতে করে জনগণের ট্যাক্সের টাকা আত্মসাতের নতুন কৌশল হিসেবে দেখছেন সচেতন মহল।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে এই রাস্তায় চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা নিয়ে অভিযোগ জানালে উপজেলা প্রশাসন থেকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কাজ শুরু করার পর দেখা যায়, নতুন ইট বা সামগ্রীর পরিবর্তে আশেপাশের ভাঙা রাস্তা ও পুরনো স্থাপনা থেকে সংগ্রহ করা পুরনো ইট দিয়ে রাস্তা মেরামত করা হয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তা আবার খানাখন্দে পরিণত হওয়ার আশংকা দেখা দিয়েছে ।
একজন স্থানীয় কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “টাকা বরাদ্দ হয় নতুন রাস্তার জন্য, কিন্তু তারা পুরনো ইট ফেলে শুধু নামমাত্র কাজ দেখিয়ে বিল তুলে নিয়েছে। এটা সরাসরি টাকা আত্মসাতের ঘটনা।”
স্থানীয়দের অভিযোগ অনুসারে, প্রকল্পের ব্যয় অনুমানের সঙ্গে বাস্তবায়িত কাজের মানের কোনো মিল নেই। পুরনো ইট ব্যবহার করে খরচ কমিয়ে বাকি টাকা নিজেদের পকেটে পুরে ফেলার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদার ও তদারককারী কর্মকর্তাদের বিরুদ্ধে।
এ বিষয়ে নলছিটি উপজেলা প্রকৌশলী দপ্তরের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ এ ধরনের অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, উন্নয়নের নামে এমন লুটপাট চলতে থাকলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কখনোই সম্ভব হবে না।
এ ধরনের অনিয়মের ঘটনা শুধু ছৈলাবুনিয়া হাড়িঘাটাতেই সীমাবদ্ধ নয়, জেলার বিভিন্ন ইউনিয়নে প্রায়ই এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

রানাপাশায় উন্নয়নের নামে লুটপাট: বরাদ্দকৃত টাকায় পুরনো ইট দিয়ে ‘নতুন’ রাস্তা!

আপডেট টাইম : ১০:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬