ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২০১ পঠিত

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ১৪: ৫৬

আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী আসন সমঝোতা নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’

জানতে চাইলে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এখনো কিছু প্রস্তুতি বাকি রয়েছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত সাংবাদিকদের এক আমন্ত্রণপত্র পাঠায়। সেখানে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের লক্ষ্যে আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

আপডেট টাইম : ০৩:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬