ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এর শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজার জিয়ারত।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৪৭ পঠিত

ঢাকা প্রতিনিধি-
ওয়াশিংটন সফর শেষে আজ বৃহস্পতিবার ঢাকায় ফিরেই জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ভরা মনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন।
সকাল ১১টায় ঢাকায় অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বেগম খালেদা জিয়ার মাজারেও ফুল দিয়ে সম্মান জানান। মাজার জিয়ারতকালে তিনি দোয়া করেন এবং দলের প্রতিষ্ঠাতা ও নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদায় স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। নিয়োগের পর প্রথম দেশে ফিরেই দলীয় প্রতিষ্ঠাতা ও নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোয় দলের নেতাকর্মীদের মধ্যে উষ্ণ প্রতিক্রিয়া দেখা গেছে।
এই শ্রদ্ধা নিবেদনকে অনেকে দলীয় আদর্শের প্রতি তাঁর অব্যাহত নিষ্ঠা ও কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে দেখছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেবাচিম হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা: ডা. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এর শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজার জিয়ারত।

আপডেট টাইম : ০৩:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬