ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে দুঃস্থ দলীয় কর্মীর চা দোকান স্থাপনে সহযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৮৮ পঠিত

মোহাম্মদ মোহসীন, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির উদ্যোগে দুঃস্থ দলীয় কর্মীর চা দোকান স্থাপনের জন্য সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা চত্বরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন।
সভায় সুবিদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কামরুল ইসলাম পতিত সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গেলে এক সড়ক দুর্ঘটনায় হয়ে এক পা বিকলাঙ্গ হলে তার পুনর্বাসনের অংশ হিসেবে ‘লাভ ফর বিডি’র প্রজেক্ট নং-১০-এর আওতায় একটি চা দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,
নলছিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, নলছিটি পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, নলছিটি জেলা বিএনপির সদস্য এনায়েত করিম মিশু, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী মোঃ অহিদুল ইসলাম বাদল, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি আক্কাস সিকদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ব্যারিস্টার জাকারিয়া,
জেলা বিএনপির সদস্য মোঃ এলিন সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আজাদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি উপজেলা চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।
উক্ত মত বিনিময় সভায় উপজেলা ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

নলছিটিতে দুঃস্থ দলীয় কর্মীর চা দোকান স্থাপনে সহযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপডেট টাইম : ১১:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬