ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে এডিবি অর্থায়নে দুইটি বহুতল মাল্টিপল মার্কেট নির্মাণ প্রকল্প: প্রকল্প পরিচালক টিমের সাইট পরিদর্শন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৯০ পঠিত

নলছিটি প্রতিনিধি:
আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ঢাকা থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে নলছিটি পৌরসভায় দুইটি বহুতল মাল্টিপল মার্কেট নির্মাণের নকশা প্রণয়নের জন্য প্রকল্প পরিচালকসহ আর্কিটেক্ট টিম নলছিটি পৌরসভার পুরান বাজার ও পৌর কিন্ডারগার্ডেন এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক রিজভী আহমেদ সবুজ, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, সাবেক কমিশনার মোঃ এনায়েত করিম মিশু মিয়া, সাবেক কাউন্সিলর মোঃ সরোয়ার হোসেন তালুকদার, অবসরপ্রাপ্ত প্রফেসর শামসুল আলম বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টিমের সদস্যরা প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবিত স্থানগুলোর পরিমাপ করেন এবং বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতি দ্রুত সময়ের মধ্যে নকশা প্রণয়ন সম্পন্ন হলে দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে দরপত্র আহ্বান করা হবে।
মার্কেটের পরিকল্পনা:
পৌর কিন্ডারগার্ডেন এলাকায় নির্মিতব্য বহুতল মার্কেটে:
নিচতলায়: শপিং প্রোডাক্ট স্টল
দ্বিতীয় তলায়: লাইব্রেরি ও কিন্ডারগার্ডেন
তৃতীয় তলায়: কমিউনিটি সেন্টার
চতুর্থ তলায়: ব্যাংক, বীমা অথবা অফিস স্পেস
পুরান বাজার এলাকায় নির্মিতব্য বহুতল মার্কেটে:
নিচতলায়: কাঁচা বাজার ও মাছ বাজার
দ্বিতীয় তলায়: মুদিপণ্য দোকান, পাবলিক টয়লেট, ব্রেস্ট ফিডিং কর্নারসহ আধুনিক সুবিধা
এই প্রকল্প বাস্তবায়িত হলে নলছিটি পৌরসভার বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন মার্কেট ও সামাজিক স্থাপনা গড়ে উঠবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

নলছিটিতে এডিবি অর্থায়নে দুইটি বহুতল মাল্টিপল মার্কেট নির্মাণ প্রকল্প: প্রকল্প পরিচালক টিমের সাইট পরিদর্শন

আপডেট টাইম : ১১:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬