বরিশাল প্রতিনিধি:বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালকে বর্তমান ৫০০ শয্যা থেকে ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, “বরিশাল বিভাগের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। এই লক্ষ্যেই হাসপাতালটিকে ৫০০ শয্যা থেকে ২ হাজার শয্যায় উন্নীত করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”সভায় হাসপাতালের চিকিৎসাসেবা ও মান উন্নয়ন, অবকাঠামোগত বিকাশ, প্রয়োজনীয় জনবল সংকট নিরসন এবং রোগীদের সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারের সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর এবং ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিলসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সর্বশেষ :
শেবাচিম হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা: ডা. জিয়াউদ্দিন হায়দার
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৯:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- ৩৬ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ




















