ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০১:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৯৪ পঠিত

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেনের ওপর নির্মাণাধীন ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে দেশটির নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনটি রাজধানী ব্যাংকক থেকে উবোন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দুর্ঘটনাস্থলে একটি উচ্চগতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত ক্রেন হঠাৎ করে চলন্ত ট্রেনটির ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের মধ্যে এতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০

আপডেট টাইম : ০১:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬