মোহাম্মদ মোহসীন, নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধি:
সরকারিভাবে নিষিদ্ধ হলেও ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন খাল, বিল ও নদীতে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী জাল। শহরের জালের দোকানগুলোতে গোপনে বিক্রিও চলছে এসব জাল।
স্থানীয় বাসিন্দা হেলাল তালুকদার ও শিক্ষক কামরুল ইসলাম জানান, এই জালের কারণে দেশীয় মাছের পোনাসহ ছোট-বড় সব জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। ইতিমধ্যে অনেক দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির পথে। ফলে বাজার হাইব্রিড মাছে সয়লাব হয়ে যাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ।
মৎস্যজীবীরা বলছেন, চায়না দুয়ারী জাল সস্তা, টেকসই এবং দীর্ঘদিন পানিতে ফেলে রাখা যায় বলে এর ব্যবহার বেড়েছে।
নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হাসান বলেন, নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। বর্ষা মৌসুমে জালের আধিক্য বেড়েছে, শীঘ্রই উপজেলাব্যাপী বড় অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) রিজভী আহমেদ সবুজ জানান, চায়না দুয়ারী জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ :
নলছিটিতে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে সয়লাব খাল বিল, মৎস্য সম্পদ ধ্বংস
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৫:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- ৪৪ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















