নলছিটি প্রতিনিধি, ৭ আগস্ট:
ঝালকাঠির নলছিটি উপজেলায় ডিপার্টমেন্টাল স্টোর ‘স্বপ্ন’-এর নতুন শাখার উদ্বোধন হয়েছে।
নলছিটি টিএনটি রোডে অবস্থিত এ স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজি মিজ কানিজ ফাতিমা অন্তরা, রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, খতীব হানযালা নোমানী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা নতুন স্টোরের সফলতা কামনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সর্বশেষ :
নলছিটিতে “স্বপ্ন” এর উদ্বোধন
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৮:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- ৩২ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ











