বরিশাল প্রতিনিধিঃ
ইউনিসেফের সহযোগিতায় বরিশাল স্বাস্থ্য বিভাগের আয়োজনে ইপিআই, এইচপিভি, ওপেন এসআরপি ও স্বাস্থ্যবিষয়ক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক আব্দুর রাজ্জাক, এসআইএসের ডেপুটি চিফ ডা. ফারুক আহমেদ এবং ইউনিসেফের প্রতিনিধি ডা. রিয়াদ মাহমুদ।
সভায় ইপিআই ও এইচপিভি টিকাদান কার্যক্রম, ওপেন এসআরপি এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও মূল্যায়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি স্বাস্থ্য খাতের চলমান কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সর্বশেষ :
ইউনিসেফের সহযোগিতায় বরিশালে ইপিআই-এইচপিভি ও স্বাস্থ্য মূল্যায়ন সভা অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- ১৭ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ















