নিজস্ব প্রতিবেদক ঢাকা
১৬ জানুয়ারি ২০২৬, ১৫: ৪৫
নির্বাচনী আসন সমঝোতা বিষয়ে অবস্থান জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর পুরানা পল্টনে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা ২৭০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে দুটি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বাকি ২৬৮টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন বলেন আতাউর রহমান। তিনি বলেন, এসব আসনে দলের প্রার্থীরা আলাদাভাবে নির্বাচন করবে। একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবে না।
আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান এসব কথা বলেন। দলের নির্বাচনী আসন সমঝোতা বিষয়ে অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রিপোর্টার 



















