ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জুন থেকেই কার্যকর

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১৪ পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিদ্যুৎ খাতে ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ মূল্যহার চলতি জুন মাস থেকেই কার্যকর হবে।

বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ, গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বিভিন্ন শ্রেণির বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ৫২ পয়সা বেড়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১০ টাকা ৬৩ পয়সায় উন্নীত হয়েছে।

এদিকে, দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রতি ইউনিট সঞ্চালন চার্জ ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে যথাক্রমে ৪৮ ও ৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি ১ টাকা ২০ পয়সা (১৭ শতাংশ) থেকে ১ টাকা ৫০ পয়সা (২১ শতাংশ) পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল।

বিইআরসির তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুতের সম্ভাব্য উৎপাদন ব্যয় প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা হতে পারে। এতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড় খরচ দাঁড়াবে প্রায় ১২ টাকা ৯১ পয়সা।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৮ দশমিক ৫০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। তখন পাইকারি বিদ্যুতের দর ৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়।

নতুন মূল্যবৃদ্ধির ফলে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক খাতে ব্যয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সাধারণ গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিলেও অতিরিক্ত চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জুন থেকেই কার্যকর

আপডেট টাইম : ১০:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬