ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ এমএল-৩ অর্জনের পথে, টিকা নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৭২ পঠিত

বিশেষ প্রতিবেদকঃ
নিরাপদ, কার্যকর ও মানসম্মত টিকা নিশ্চিত করতে দেশের নিয়ন্ত্রক ব্যবস্থা আরও শক্তিশালী করছে বাংলাদেশ। এ লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ন্ত্রক ব্যবস্থার তৃতীয় স্তর (এমএল-৩) অর্জনের প্রস্তুতি চলছে।
গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার-এর সভাপতিত্বে এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের এমএল-৩ অর্জনের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও অগ্রাধিকার বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
বৈঠকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আলমগীর হোসেন, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত প্রতিনিধি ডা. রাজেশ নারওয়ালসহ স্বাস্থ্যসেবা বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নিয়ন্ত্রক সক্ষমতা আরও জোরদার, প্রাতিষ্ঠানিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক মূল্যায়নের প্রস্তুতির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
নিরাপদ, কার্যকর ও মানসম্মত টিকা এবং অন্যান্য চিকিৎসা পণ্যের নিয়ন্ত্রণ ও প্রাপ্যতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে।

ট্যাগ :

নলছিটিতে ইয়াবাসহ এক যুবক আটক

বাংলাদেশ এমএল-৩ অর্জনের পথে, টিকা নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে

আপডেট টাইম : ১০:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬