ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ সহকারী পুলিশ সুপারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১২১ পঠিত

বিশেষ প্রতিবেদকঃ
চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ জনকে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশে কর্মরত নির্ধারিত ৪৯ জন পুলিশ পরিদর্শক চাকরির ২৫ বছর পূর্ণ করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
অবসরপ্রাপ্ত এসব পুলিশ পরিদর্শক বিভিন্ন জেলা, ডিএমপি, সিআইডি, পিবিআই, এসবি, রেলওয়ে পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।
অন্যদিকে আরেক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার সমপর্যায়ের ৭ কর্মকর্তাকেও একই আইনের আওতায় অবসর দেওয়া হয়েছে। তারা হলেন—
ঢাকা র‍্যাব হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ঢাকা ডিএমপির এসি সহকারী পুলিশ সুপার নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, ঢাকা মোহাম্মদপুর র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকা আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ট্যাগ :

নলছিটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

৭ সহকারী পুলিশ সুপারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আপডেট টাইম : ০৯:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬