ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে সেই পোশাক কারখানায় আবারও অসুস্থ শতাধিক শ্রমিক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০১:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১১৯ পঠিত

গাজীপুরের টঙ্গীতে এক্সপোর্ট ভিলেজ লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার সকালে কারখানার ভেতর কাজ করার সময় একে একে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, আজ সকালে টঙ্গীতে অবস্থিত এক্সপোর্ট ভিলেজ লিমিটেড কারখানার শ্রমিকেরা নিয়মিতভাবে কাজে যোগ দেন। কিছুক্ষণ পর হঠাৎ একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তখন কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল ও শ্রমিক সূত্রে জানা গেছে, অসুস্থ শ্রমিকদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই আছেন। তাঁদের বেশির ভাগের বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ দেখা গেছে।

এর আগে গত সোমবার এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি ও আন্দোলন করেন। ওই সময়েও অন্তত ২০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছিল।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, শ্রমিকেরা কেন এভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এর তাৎক্ষণিক কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ডাঃ জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ‘সেভ বাংলাদেশ’ ব্যানারে ওয়াশিংটন ডিসি অঞ্চলের প্রবাসীদের মিলনমেলা।

টঙ্গীতে সেই পোশাক কারখানায় আবারও অসুস্থ শতাধিক শ্রমিক

আপডেট টাইম : ০১:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬