ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় এলে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে: মির্জা ফখরুল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:২৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৯৪ পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় এলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সঙ্গে আমার স্ত্রী! একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে এগিয়ে এলো আমার দিকে।

‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’
এরপর তিনি লেখেন, আমি বললাম ইনশাআল্লাহ! বিএনপি মহাসচিব আরও লেখেন, একটি ছেলে, একদম তরুণ, যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কী উচ্ছ্বাস, প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে, মুদাসসীর, সাম্য- প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

ক্ষমতায় এলে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে: মির্জা ফখরুল

আপডেট টাইম : ১১:২৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬