ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যম সম্মিলন ২০২৬ পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা সময়ের দাবি

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৯৭ পঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬,

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তন। ১৭ জানুয়ারি
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় গণমাধ্যম সম্মিলন। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান। সংবাদপত্রের প্রকাশকদের সংগঠন নোয়াব ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মিলনের আয়োজন করে।

যেকোনো পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক এবং গণমাধ্যমকর্মীরা। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের সামনে বড় বাধা হলো অনৈক্য। এ জন্য গণমাধ্যম হামলার শিকার হচ্ছে। গণমাধ্যমের ওপর এ আঘাত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীন সাংবাদিকতার জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।

‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’ থেকে এমন অভিমত উঠে এসেছে। গতকাল শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে এ সম্মিলনের আয়োজন করে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ। আয়োজকদের পক্ষ থেকে আগামী দিনে ঢাকা ও ঢাকার বাইরে এ ধরনের আরও আয়োজন করার আশা প্রকাশ করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণমাধ্যম সম্মিলনের শুরু হয়। এরপর গণমাধ্যমের ইতিহাস, স্বাধীন সাংবাদিকতার ওপর আক্রমণ এবং সম্মিলনের উদ্দেশ্য নিয়ে একটি তথ্যচিত্র প্রচার করা হয়।

নোয়াব ও সম্পাদক পরিষদের সদস্য, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকেরা ছাড়াও বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখকেরা সম্মিলনে অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এবং বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

নোয়াবের সভাপতি এ কে আজাদ মায়ের চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পরিচয়ে অর্থ আদায় ও পুলিশকে ফাঁসানোর অভিযোগে মোল্লা শাওনের বিরুদ্ধে মামলা

গণমাধ্যম সম্মিলন ২০২৬ পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা সময়ের দাবি

আপডেট টাইম : ০৭:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬