ঢাকা প্রতিনিধিঃ
সম্প্রসারণে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। রোগীদের ভোগান্তি কমাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার (NILMRC)-এ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ই-অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। এখন থেকে রোগীরা ঘরে বসেই নির্দিষ্ট সময়ের জন্য আউটডোর টিকিট ও চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে হাসপাতালে রোগীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি যেমন কমবে, তেমনি নির্ধারিত সময়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে হাসপাতালের অতিরিক্ত ভিড় কমিয়ে সেবা প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এটি কার্যকর ভূমিকা রাখবে।সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এই ই-অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন NILMRC-এর পরিচালক অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. আবু আহম্মাদ আল মামুন, ব্রিটিশ কাউন্সিলের ই-ফেক্টিভ গভর্ন্যান্স প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সিয়ামুল হক রাব্বানী এবং একই প্রকল্পের ন্যাশনাল কনসালট্যান্ট অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফি।উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ কাউন্সিল ও ই-গভর্ন্যান্স একাডেমি (eGA)-এর কারিগরি সহায়তায় #GlobalGateway উদ্যোগের আওতায় ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স’ প্রকল্পের মাধ্যমে এই জনবান্ধব কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে।
সর্বশেষ :
ঘরে বসেই মিলবে NILMRC-এর সিরিয়াল: চালু হলো ই-অ্যাপয়েন্টমেন্ট সেবাডিজিটাল স্বাস্থ্যসেবা
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ২৭ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ





















