জেলা প্রতিনিধি (ঝালকাঠি)।
প্রকাশ- ২১ জানুয়ারী ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী শেখ নেয়ামুল করিম আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক সংগ্রহ করেছেন।
শেখ নেয়ামুল করিম বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু)-এর সাবেক এজিএস। তিনি জামায়াতে ইসলামীর সিনিয়র নেতা হিসেবে পরিচিত এবং স্থানীয়ভাবে জনপ্রিয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে তার প্রতীকটি চূড়ান্তভাবে বরাদ্দ হয়েছে এবং অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ধানের শীষ), ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা) প্রমুখ রয়েছেন।
শেখ নেয়ামুল করিম বলেন, ইনশাআল্লাহ এই প্রতীকই সত্য, ন্যায় ও জনকল্যাণের পক্ষে মানুষের আশার ঠিকানা হবে। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এই প্রার্থী ঘোষণার পর থেকে ঝালকাঠি-২ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা গণসংযোগ, উঠান বৈঠক ও দোয়া মাহফিলের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
রিপোর্টার 









