জেলা প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান’র ঘোষণা বাস্তবায়নে পরিচ্ছন্ন ঝালকাঠি শহর গড়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ‘সবার আগে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় শহরের বাজার, রাস্তাঘাট, খাল-নদী ও জনবহুল এলাকা পরিচ্ছন্ন রাখার বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।
সভায় প্রধান অথিতি ড. জিয়া উদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি শহর-গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলছে সরকার। ঝালকাঠিকে দেশের প্রথম পূর্ণাঙ্গ পরিচ্ছন্ন জেলা শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত অভিযান শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মার্চ বড় বাজার থেকে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।
সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড শাহাদাত হোসেন ও স্নীহায় নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি শুধু শহরের চেহারা বদলাবে না, জনস্বাস্থ্যের উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে ঝালকাঠিবাসী সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ :
ঝালকাঠিতে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পরিচ্ছন্ন শহর গড়ার পরিকল্পনা সভা অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- ২৬ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ














