ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ড. জিয়া হায়দারের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৩২৯ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি- ৩ মে ২০২৬,
সদ্য নিয়োগপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে একজন বিতর্কিত ব্যক্তির ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গভীর অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ড. জিয়া হায়দার।
ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে ড. জিয়া হায়দার বলেন, “একজন উচ্চশিক্ষিত ও দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে এ ধরনের বিতর্কিত ব্যক্তির সম্পৃক্ততা জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, তা মোটেও কাম্য নয়।”
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা সরকারের উচ্চপদে আসীন ব্যক্তিদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। জনগণের সেবায় নিয়োজিতদের কাছ থেকে স্বচ্ছতা ও নৈতিকতা প্রত্যাশা করা হয়। এমন বিতর্কিত যোগাযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ড. জিয়া হায়দারের এই প্রতিবাদী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই স্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছেন।
এ ঘটনায় ড. জিয়া হায়দার সংশ্লিষ্টদের সতর্ক করে বলেছেন যে, জনগণের আস্থা ধরে রাখতে হলে এ ধরনের অস্বচ্ছ সম্পর্ক থেকে দূরে থাকতে হবে।
প্রতিবাদ চলবে। নৈতিক রাজনীতির দাবিতে সোচ্চার থাকুন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ড. জিয়া হায়দারের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

আপডেট টাইম : ১১:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬