ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজ পরিবর্তনে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে -শাহাদাৎ হোসেন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৪৯ পঠিত

জেলা প্রতিনিধিঃ
সমাজ পরিবর্তন এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক নেতাদের সৎ হওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

তিনি বলেন, “সমাজের পরিবর্তন আনতে হলে সর্বপ্রথম ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের সৎ থাকতে হবে। তারা যদি পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের কাজে কোনো ধরনের অনৈতিক হস্তক্ষেপ না করেন, তাহলে সমাজ পরিবর্তন সম্ভব হবে।”

রোববার বিকেলে ঝালকাঠি ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন আরও বলেন, “দলীয় পরিচয়ে কেউ যদি মাদক ব্যবসা, চাঁদাবাজি কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে সাংবাদিকরা তাদের মুখোশ উন্মোচন করবেন এবং পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে। কিন্তু এসব অপরাধীর পক্ষে যদি কোনো রাজনৈতিক নেতা সাংবাদিক বা পুলিশের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেন, তাহলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না।”

ঝালকাঠি কলেজ রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে রিপোর্টার্স ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মিজানুর রহমান এবং কবি ও লেখক আল আমিন বাকলাই।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, সাংবাদিকতায় সৃজনশীলতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য এবং গণমাধ্যমের সংবাদকে এক করে দেখা উচিত নয়।

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক আজাদুর রহমান আজাদ এবং জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু।

এছাড়া বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেসবাহ উদ্দিন খান রতন, আইসিটি সম্পাদক দিবস তালুকদার, প্রচার সম্পাদক বীথি শর্মা বণিক এবং সদস্য আজিজুর রহমান বশির।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও ক্লাবের সদস্যদের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

সমাজ পরিবর্তনে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে -শাহাদাৎ হোসেন

আপডেট টাইম : ০৮:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬