নলছিটি প্রতিনিধি: নলছিটি পৌর এলাকায় ঝালকাঠি জেলা পরিষদের ঐতিহ্যবাহী কুদের খাল দখল করে পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা সভাপতি ও স্বঘোষিত প্রভাষক আমির হোসেনের বিরুদ্ধে।
সম্প্রতি তিনি উপজেলা কৃষি অফিস সংলগ্ন নিজস্ব জমির পেছনে জেলা পরিষদের কুদের খালের অর্ধেক পরিমাণ জমি দখল করে বিল্ডিং নির্মাণ কাজ চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঐতিহাসিক এই খালটির গুরুত্ব অনেক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নলছিটির সুগন্ধা নদীতে সিপ্লেন থেকে নেমে স্পিডবোটযোগে কুদের খাল দিয়ে চায়না মাঠে জনসভায় ভাষণ দিয়েছিলেন। ইতিমধ্যে খালটির অধিকাংশ অংশ বিভিন্ন ব্যক্তি দখল করে একতলা থেকে চারতলা পর্যন্ত ভবন নির্মাণ করেছেন। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও খাল দখলের অভিযোগ রয়েছে। বর্তমানে সুজন সভাপতি আমির হোসেনসহ আরও কয়েকজন ব্যক্তি খালটি বেদখলের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
আমির হোসেন এনটিআরসির নিয়োগপ্রাপ্ত না হয়েও নলছিটির প্যালেস্টাইন টেকনিক্যাল বিএম কলেজের মাস্টার রোলে ক্লাস নিয়ে নিজেকে প্রভাষক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। ওই প্রতিষ্ঠানের শিক্ষক মিজানুর রহমান মিরাজ জানান, এমপিওভুক্ত ইংরেজি শিক্ষক না থাকায় তিনি মাস্টার রোল শিক্ষক হিসেবে ক্লাস নেন। তবে তিনি এমপিওভুক্ত কোনো প্রভাষক নন।
এ বিষয়ে আমির হোসেনের ০১৯১৭১১৫৩৮৫ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
ইতিমধ্যে কুদের খাল খনন ও পুনঃউদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিক কুন্ড জেলা প্রশাসকের সাথে কথা বলার কথা জানিয়েছেন।
সর্বশেষ :
নলছিটিতে ঐতিহ্যবাহী কুদের খাল দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ সুজন সভাপতির বিরুদ্ধে।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:৪৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- ৬৪ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ















