নলছিটি প্রতিনিধিঃ
গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই অভিযান চালানো হয়।
নলছিটি থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই (নিঃ) মোঃ ওবায়দুর রহমান (বিপি-৭২৯২০০৬৭৪৩) সংগীয় অফিসার ও ফোর্সসহ ইসলামাবাদ গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফ হোসেনের বসত ঘরের সামনের আঙিনায় অভিযান পরিচালনা করেন। এ সময় আরিফ হোসেনের স্ত্রী মোসাঃ কাজল রেখাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ১০৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত কাজল রেখা ওই এলাকার মৃত রশিদ খন্দকার ও শাহভানু বেগমের মেয়ে এবং পলাতক মাদক ব্যবসায়ী মোঃ আরিফ হোসেনের স্ত্রী।
এ ঘটনায় নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নং-২৮, তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২৬ এবং জি আর নং-১৯৩।
নলছিটি থানার পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সর্বশেষ :
নলছিটিতে ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
রিপোর্টার - আপডেট টাইম : ০১:১৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ২৬ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ



















